Egg Throwing : পিস্তল রাখার হুঁশিয়ারি কীর্তি আজাদের

Spread the love

রোজদিন ডেস্ক :

তাঁদের ওপর ডিম ছোঁড়ার (Egg Throwing) পালটা কি এবার পিস্তল ছুঁড়বেন তাঁরা? মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের এই সম্পর্কে বক্তব্য বিতর্ক উসকে দিয়েছে। সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্কুলে ডিম দেওয়া বন্ধ, আর মানুষকে ডিম মারছে! আত্মরক্ষার অধিকার সবার আছে। এবার তাঁরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছেন।

তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

নামী ক্রিকেটার কীর্তি আজাদ আরও বলেন,তাঁরা কোন ভয় পাওয়ার মানুষ না। দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। ভারত মাতার আন, বান, শান, মান ও মর্যাদার জন্য ক্রিকেট খেলেছেন।

রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন। তোপ দাগেন ঋতব্রত ব্যানার্জিকেও। সদ্য প্রয়াত আশিস ব্যানার্জিকে চাপ, হুমকি দেওয়া হয়েছিল বলেও তাঁর অভিযোগ।

বিজেপিকে রাক্ষসরাজ বলে তীব্র আক্রমণ করেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী ডিমের পালটা পিস্তল রাখা নিয়ে কীর্তি আজাদের বক্তব্যর সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*