রোজদিন ডেস্ক :
আজ ভোরে বাড়ির একাংশ ভেঙে (Building Collapse) মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক মহিলা। জোড়াবাগানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, তিনতলা বাড়িটি একশো বছরের বেশি পুরোনো, জরাজীর্ণ অবস্থা। আজ ভোরে এর একাংশ ভেঙে উর্মিলা সাহু প্রাণ হারান।। আরও ২০/২১ জন সেখানে আটকে পড়েন। পুলিশ, দমকল-সহ অন্যরা তাঁদের উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেশ কিছু বাড়ির অংশ ভেঙে বিপত্তি দেখা দিয়েছে। আজ ও দুর্যোগের আশঙ্কা আছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়। বহু এলাকায় এখনও জল জমে থাকায় মানুষের সমস্যা হচ্ছে।

Be the first to comment