Madhya Pradesh : ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩২

Spread the love

রোজদিন ডেস্ক :

মধ্যপ্রদেশের ভিন্ডে গতকাল গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৮ জন শ্রমিক নিহত ও ৩২ জন আহত হন। সূত্রের খবর, গতকাল রাত একটা নাগাদ ভিন্ড – গোয়ালিয়র জাতীয় মহাসড়কের ছিমকা গ্রামের কাছে একটি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। গোয়ালিয়রে ধান রোপণের কাজ করে শ্রমিকরা উত্তর প্রদেশের লখিমপুর খেরি সহ বিভিন্ন এলাকায় বাড়ি ফিরছিলেন৷ পথের ওপর থাকা গবাদি পশুকে বাঁচাতে গিয়ে শ্রমিকদের গাড়িটি ভুল পথে চলে গিয়ে উল্টো দিক থেকে আসা এক ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে গাড়িতে থাকা শ্রমিকদের আঘাত লাগে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে উদ্ধার কাজ করে। ৮ জন শ্রমিক প্রাণ হারান, অন্তত ৩২ জন আহত হন। আহতদের চিকিৎসা চলছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন৷ নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানান৷

মর্মান্তিক এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এখন শুধুই হাহাকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*