Rape In Saltlake, মুম্বাই থেকে ধৃত রাজ্য পুলিশের এএসআই, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :

সল্ট লেকের গেস্ট হাউসে এক তরুণী কে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক এএসআই-কে মুম্বাই থেকে গ্রেফতার করলো পুলিশ। আগাম জামিন নিয়ে তিনি মুম্বাইয়ে পালিয়ে যান বলে পুলিশের অভিযোগ। আজ তাঁকে আদালতে পেশ করা হয়।

সূত্রের খবর, গত জুন মাসে সল্টলেকের এক গেস্ট হাউসে এই ধর্ষণের ঘটনা হয়।। জুলাই এ তরুণী লিখিতভাবে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এ এস আই বীরভূমের নলহাটি থানায় কর্মরত।

তরুণীর অভিযোগ, সল্ট লেকের সি এল ব্লকের একটি গেস্ট হাউসে ওই পুলিশ কর্মী তাঁকে নির্যাতন করেন।

পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্ত এ এস আই আগাম জামিন নিয়েছিলেন। কিন্তু তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ তাঁকে মুম্বাইয়ের বান্দ্রা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে।

রাজ্যে পালাবদলের পরে এই ধরনের ঘটনায় পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*