রোজদিন ডেস্ক :
মাত্র দুদিনের ব্যবধানে রাজ্যের দুটি হোটেলে দুটি বড় মাপের অগ্নিকান্ডের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠকে এই বিষয়টি গুরুত্ব পায়। সূত্রের খবর, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, সেই বিষয়ে কড়া ব্যবস্থা নিতে চায় রাজ্য। ঠিক হয়েছে সব হোটেলে ফায়ার অডিট করা হবে।
সম্প্রতি কলকাতা-সহ রাজ্যে টানা বৃষ্টিতে বহু এলাকায় প্রায় প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। এখনও বহু জেলায় বিস্তীর্ণ এলাকা জলের তলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী, সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের দুর্গত এলাকায় আমজনতার পাশে দাঁড়াতে বার্তা দিয়েছেন। এইদিনই যাতে তাঁরা সংশ্লিষ্ট এলাকায় চলে গিয়ে কাজ শুরু করেন, তার ওপর গুরুত্ব দেন তিনি।

Be the first to comment