রোজদিন ডেস্ক :
কংগ্রেসের প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের জীবনাবসান (Ex MP Sajjan Kumar Death) হয়েছে। আজ দিল্লির এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৮০।
১৯৮৪ সালে দিল্লির ভয়ঙ্কর শিখ নিধন দাঙ্গায় নাম জড়িয়েছিল সজ্জন কুমারের। ওই বছর জনকপুরীতে সোহন সিং ও তাঁর জামাতা অবতার সিং, বিকাশপুরীতে গুরুচরণ সিং কে হত্যার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কর ঝড় ওঠে। ১৯৯২ সালে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। শিখ বিরোধী অপর এক দাঙ্গার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশও দেওয়া হয়।
সজ্জন কুমার অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেন।
চলতি বছর একটি মামলায় তিনি বেকসুর মুক্তি পান।
অপর আর একটি মামলায় আগামী সেপ্টেম্বর মাসে শুনানি ছিল।
কংগ্রেসের তিন বারের প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের প্রয়াণে একটি যুগের অবসান হল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment