রোজদিন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর বঙ্গে এলেন।তাঁর এই তিন দিনের সফর ঘিরে পাহাড় সহ উত্তর বঙ্গের সমতলে দলীয় মহলে উচ্ছাস দেখা দেয়। আগামী ২২ আগস্ট তিনি পাহাড় নিয়ে বৈঠক করবেন বলে সূত্রে র খবর।২১ আগস্ট শুক্রবার থেকে কাওয়াখালিতে ন্যায় সংহিতা প্রদর্শনী শুরু হচ্ছে।। স্বরাষ্ট্র মন্ত্রী এর উদ্বোধন করবেন।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের একাধিক মন্ত্রী, নেতাদের সেখানে থাকার কথা।
বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান মন্ত্রী শঙ্কর ঘোষ,সাংসদ রাজু বিস্তা সহ অন্যরা।।
২২ আগস্ট পাহাড়ের উন্নয়ন সহ নানা বিষয়ে তিনি বৈঠক করবেন। সেখানে পাহাড়ের তিন বিধায়ক ও উপস্থিত থাকবেন বলে জানা যায়।

Be the first to comment