Annapurna Yojana নিয়ে তরজা তুঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভাইপোর দুর্নীতি চরমে, তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা মেলা নিয়ে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর তরজা তুঙ্গে উঠেছে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ করেন।
সন্ধ্যায় নবান্নে এর পালটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এই প্রকল্পে যোগ্য মহিলারা কেউ বাদ যাবেন না। এখন অবধি এক কোটি ছেচল্লিশ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।তাঁদের মধ্যে উনিশ লক্ষের বেশি মুসলিম মহিলা আছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে তিনি চরম দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, ওঁর বয়েস হয়েছে। বাইরে না বেরোনোই ভাল। উনি ফেসবুকেই থাকুন। উনি যাতে না বেরোন তার ব্যবস্থা হবে বলেও মন্তব্য করেন।
আজও মুখ্যমন্ত্রী তৃণমুল আমলের দুর্নীতি, অপশাসন নিয়ে সরব হন।

তাঁদের সরকার কোন দুর্নীতি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন। বলেন, সবাইকে জেলে ভরা হবে। কাউকে ছাড়া হবে না।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, হালিশহর, বারুইপুরে গিয়ে উনি জবাব পেয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে (সংখ্যালঘু) তোষণ করে গেছেন, তার সব হিসাব তাঁর কাছে আছে। তাঁর দাবি, ধর্ম নিয়ে উনিই (মমতা ব্যানার্জি) বাছাবাছি করতেন, তিনি তা করেন না। তাঁর আরও দাবি, শুধু ভাতার জন্য তাঁদের ভোট দেয়নি মানুষ।।চোরদের শিক্ষা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, জেলে ভরা ইত্যাদির জন্যও ভোট দিয়েছেন। তাঁরা তা করবেনও বলে পরিস্কার জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*