- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাম উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ওনামের শুভেচ্ছা নেবেন। এই উৎসব যেন সুখ, একতা এবং সমৃদ্ধির চেতনাকে আরও বাড়িয়ে তোলে।’ শুধু ওনাম নয়, ইদেরও শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
- কয়েকদিনের মধ্যে ‘বিজনেস কনক্লেভ’ করে কারখানা গড়ার জন্য ৩৩ জন শিল্পপতিকে জমি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আগামী পরশু দিন নিউটাউনের সিলিকন ভ্যালিতে এল অ্যান্ড টির ডেটা সেন্টারের উদ্বোধন হবে।
- মুখ্যমন্ত্রীর দাবি, আগামী ১৪ অক্টোবর পূর্ণেন্দু চট্টোপাধ্যায় গোষ্ঠীর ছ’হাজার কোটি টাকার নতুন প্রকল্প আসছে হলদিয়ায়।
- আগামী ২৮ তারিখ, রাখি বন্ধনের দিন যাদবপুরে ১০ লোকের জমায়েত করে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ গাওয়ার জন্য ১ কিলোমিটার র্যাম্প তৈরি করা হবে।
- দলের বিভিন্ন সাংগঠনিক কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে চিঠি লিখে দলের নেতা–কর্মীদের দুর্নীতি থেকে দূরে থাকার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ওই চিঠিতে স্পষ্ট ভাষায় শমীক লিখেছেন, দলের কোনও সদস্যর বিরুদ্ধে দুর্নীতির সামান্য প্রমাণ মিললেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বুঝিয়ে দিয়েছেন, কোনও নেতার ব্যক্তি স্বার্থের জন্য পার্টির ভাবমূর্তির সঙ্গে আপোস করা হবে না।
- সরকারি ত্রাণের সামগ্রী বাড়িতে মজুত থাকার অভিযোগে গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশীতিপর সুভাষ দত্তকে গ্রেপ্তার করল পুলিশ।
- তোলাবাজির অভিযোগে রাজ্য দুর্নীতি দমন শাখা গ্রেফতার করল ঝাড়গ্রামের এক পুলিশ কনস্টেবল এবং তিন দালালকে। ৫ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ওই কনস্টেবল।
- তেলঙ্গানায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।
- মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হন হরিয়ানার ঝাজ্জরের সাফাইকর্মীরা। ফলে জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ থাকে।

Be the first to comment