Camac Street : সাজানো ঘটনা, তোপ ঋতব্রত ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক: ক্যামাক স্ট্রীটে অভিষেক ব্যানার্জির অফিসে পুরসভা ও পুলিশের হানা দেওয়া স্রেফ সাজানো ঘটনা বলে বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি মনে করেন। বলেন, বিড়াল কে বাঘ বানানোর জন্য এটি সাজানো চিত্রনাট্য ছিল। নাম না করে অভিষেক ব্যানার্জি কে নিশানা করে তিনি জানান, বিড়াল কে বাঘ বানানোর জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা করছে। তাঁরা ই যে প্রকৃত বিজেপি বিরোধী তা বোঝাবার চেষ্টা করে তিনি বলেন, কাদের সঙ্গে সেটিং তা রাজ্যের মানুষ ভাল ই বুঝতে পারছেন। দুর্নীতির দায়ে হাতে গোণা কয়েকজন জেলে গেলেও বড় বড় নেতারা কেন বাইরে সেই প্রশ্ন তোলেন। বলেন, সুমিত রায় কে কেন ধরা হচ্ছে না? ডায়মন্ড হারবারে চার্টার্ড মাফিয়ার ডান হাত অত্যাচারী পুলিশ আধিকারিক মিতুন দে কে কেন ধরা হচ্ছে না জানতে চান।
শুক্রবার তাঁর শিবিরের উদ্যোগে আয়োজিত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই সব বলেন ঋতব্রত ব্যানার্জি।।
তাঁর অভিযোগ, যাঁরা তাঁদের সঙ্গে আছেন, তাঁরা ই আক্রান্ত হচ্ছেন। অন্য শিবিরের কিছু হচ্ছে না। বিজেপি র আসল সেটিং টা মমতাপন্থী শিবিরের সঙ্গে বলে ইঙ্গিত দেন। বলেন, মুখ্যমন্ত্রী বিধান সভায় দুর্নীতির কথা বলছেন, অথচ দুর্নীতির মাথারা সব প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন!
নতুন সরকারের একশো দিন পেরিয়ে গেলেও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোন কথা নেই। বিভিন্ন কলেজে পরিচালন সমিতির মাথায় বিজেপি জন প্রতিনিধি দের বসানোর ও তিনি তীব্র সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*