Confession of Ex-Tmc Minister Firhad Hakim : অনেক অন্যায় হয়েছে !

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁদের আমলে অনেক অন্যান্য হয়েছে। ২৬ হাজার জনের চাকরি গেছে। আর জি করে অভয়ার ঘটনা হয়েছে। তখন ছিল স্বৈরাচার! সেই সব পাপের জন্য ই রাজ্যে সাম্প্রদায়িক দল মাথা চাড়া দিয়েছে। দখল নিয়েছে রাজ্যের। শুক্রবার ঋতব্রত পন্থী শিবিরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম এই সব বলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী র উচ্চাকাঙ্খা ই এর জন্য দায়ী। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সমাবেশে দৃশ্যত বিষণ্ণ ফিরহাদ হাকিমের এই সব বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর একদা অত্যন্ত ঘনিষ্ঠদের সিংহ ভাগ ই এখন ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের অন্যতম ফিরহাদ হাকিম এইদিন আরও বলেন, কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হয় নি। এই নিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বলেও ছিলেন। কিন্তু উনি শোনেন নি। আমার যা ইচ্ছে তাই করবো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মনোভাব ই দলের ভাঙনের জন্য দায়ী বলে স্পষ্ট ইঙ্গিত দেন তিনি।
বেদনার্ত ভাবে বলেন, অত সব অন্যায় যদি না হোত, প্রাক্তন মুখ্যমন্ত্রী অত উচ্চাকাঙ্খী না হতেন, তাঁদের কিছু সিদ্ধান্তের ভুলেই রাজ্যে মন্দির মসজিদের লড়াই শুরু হয়ে সামপ্রদায়িক শক্তি রাজ্যের দখল নিলো বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*