Nepal Disaster: রাজ্যের দুজন পর্যটক ফিরছেন, এখন ও নিখোঁজ ৩৭

Spread the love

রোজদিন ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপালে রাজ্যের দুই পর্যটকের খোঁজ মিলেছে। তাঁদের বিমানে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। এখন ও ৩৭ জন নিখোঁজ। এখন ও খোঁজ মেলেনি প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেপালে নিখোঁজ রাজ্যের পর্যটকদের উদ্বিগ্ন পরিজনদের সঙ্গে ভিডিও বৈঠক করেন। রাজ্য সরকার তাঁদের খোঁজে সব রকম সহায়তা করছে বলে জানান।
উদ্বিগ্ন পরিজন রা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ চালু করার জন্য মুখ্যমন্ত্রী কে আর্জি জানান। মুখ্যমন্ত্রী এই আর্জিতে সাড়া দিয়েছেন৷ জানান,এই সব নিয়ে চিনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
বসিরহাটের দুজন এখন কাঠমান্ডুতে আছেন।
অন্যদের খোঁজে ও প্রাণপণ চেষ্টা চলছে।
অন্যদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল দিল্লিতে জানান,নেপালে এখন ও ৩২০ জন ভারতীয় র সঙ্গে যোগাযোগ করা যায় নি। শুক্রবার দুপুরর কাঠমান্ডু থেকে তামিলনাড়ুর ২১, জন আকাশপথে দিল্লি ফিরেছেন।
এইদিন বিকেল অবধি ৮৫ জন ভারতীয় কে উদ্ধার করা হয়েছে।
এখন অবধি বিধ্বস্ত নেপালে প্রায় ছয়শো জনের দেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আর ও বাড়তে পারে বলে আশঙ্কা।
ওই দেশ থেকে উত্তর প্রদেশে মৃতদেহ নদীতে ভেসে আসছে। এই অবধি গন্ডক নদীতে সাত টি মৃতদেহ মিলেছে। তাঁদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*