Narendra Modi-র মুখে মহানায়ক উত্তমকুমারের প্রশস্তি!

Spread the love

রোজদিন ডেস্ক : 
মৃত্যুর ৪৬ বছর পর ও আপামর বঙ্গবাসীর মনে তাঁর স্থান এখন ও অম্লান৷ এখন ও তাঁর ছবি এলে ভিড়ে উপছে পড়ে প্রেক্ষাগৃহ। বঙ্গবাসীর প্রিয় মহানায়ক উত্তমকুমারের কথা আজ শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে। তাঁর জনপ্রিয় “মন কি বাত ” অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী মহানায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, উনি একজন বহুমুখী প্রতিভা ছিলেন, যিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন। অভিনয়ের শুরুতে তাঁর ছবি খুব একটা ভাল না চললেও তিনি হার মানেন নি, নিজের কাজে নিষ্ঠাবান ছিলেন।এর জন্য সাফল্যের শিখরে পৌঁছে ছিলেন। সত্যজিৎ রায়ের উল্লেখ করে বলেন, উনি ও বলেছিলেন, উত্তমকুমারের মধ্যে সম্মানের পাশাপাশি এক অদ্ভুত গভীরতা ছিল।
কলকাতায় রোড শো করার সময় তিনি উত্তমকুমারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। জানান, তখন একজন তাঁকে উত্তমকুমারের ছবি ও উপহার দিয়েছিলেন। মহানায়ক কে শ্রদ্ধা জানিয়ে তিনি বাংলায় বলেন,” উত্তমকুমার চিরদিন মানুষের মনে রাজ করবেন।”
প্রসঙ্গত আগামী ৩ সেপ্টেম্বর উত্তমকুমারের শতবর্ষ পূর্ণ হচ্ছে। মুখ্যমন্ত্রী এই উপলক্ষে বহু কর্মসূচি নিয়েছেন।
আজ মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতকে নেশামুক্ত করে গড়ে তোলার ও আহবান জানান। বলেন, বিকশিত ভারতের লক্ষ্য নেশামুক্ত যুব সমাজ।গঙ্গার ঘাট সহ সর্বত্র পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*