১০টা

Spread the love
  1. কিরঘিজ়স্তানের প্রেসিডেন্ট আদিলবেক কাসিমালিয়েভকেকে বাংলার ডোকরা মূর্তি উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘লস্ট-ওয়াক্স কাস্টিং’ পদ্ধতিতে হাতে তৈরি এই শিল্পকর্মে দুই শিল্পীকে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাতে দেখা যাচ্ছে।
  2. মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘বর্তমানে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গি আক্রান্ত রয়েছেন। চিন্তার কিছু নেই।’ ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা এলাকায় তিন দিন স্পেশাল ক্লিনিং ড্রাইভ চলবে বলে জানিয়েছেন তিনি।
  3. ‘আমার সমালোচনা করুন তবে রাষ্ট্রের প্রশ্নে কোনও সমঝোতা নয়, শক্ত থাকুন’। সংবাদ মাধ্যমের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. প্রেসিডেন্সি জেল সংশোধনাগার পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
  5. নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ও কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে গ্রেপ্তার করল পুলিশ। লোকসভা নির্বাচনের সময়ে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকী জারি হয়েছিল ওয়ারেন্টও। কিন্তু সেই সময়ে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।
  6. শক্তিগড়ের ল্যাংচা হাব, মিষ্টির দোকান, হোটেল, ধাবা,রেস্তোরাঁ ও অন্যান্য খাবারের দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। ছিলেন স্বাস্থ্য দপ্তর, পুলিশ, বিডিও ও অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরাও।
  7. শিবপুরের অভিজাত শপিং মলের ফুড কোর্টে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। প্রশাসনিক আধিকারিক, শিবপুর থানার পুলিশ আধিকারিক এবং মহাকুমাশাসক বিবেক পঙ্কজের নেতৃত্বে অভিযান হয়। খাবারের দোকানের লাইসেন্স, খাবারের গুনগত মান পরীক্ষা এবং স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না, খতিয়ে দেখেন আধিকারিকরা।
  8. অশোকনগর রোড স্টেশনে আপ বনগাঁ লোকালকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ছড়াল তীব্র চাঞ্চল্য। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে আচমকাই বনগাঁ লোকালের নীচে ধোঁয়া-আগুনের স্ফুলিঙ্গ দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় ৪০ মিনিট ব্যাহত হয় ট্রেন চলাচল।
  9. ক্যামাক-স্ট্রিটের মামলায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার তথা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
  10. নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী স্নেহা অ্যাক্রোব্যাটিক জিমন্যাস্টিক্সে জেলা, রাজ্য, জাতীয় এমনকী আন্তর্জাতিক মিটে পুরস্কার জিতেছিলেন। এ বার জুটলো সরকারি চাকরিও। গত শনিবার কলকাতায় নবান্ন সভাঘরে ‘ন্যাশনাল স্পোর্টস ডে’-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্নেহার হাতে তুলে দেন পুলিশের কনস্টেবল পদে চাকরির অর্ডার কপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*