রোজদিন ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপালে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো। নতুন করে কোন ভারতীয় উদ্ধারের খবর নেই। এখন ও দুশ্চিন্তার প্রহর গুণে প্রিয়জনের খবরের আশায় আছেন তাঁদের পরিবারগুলি।
গত ছাব্বিশে আগস্টের ভয়াবহ হড়পা বান প্রমাণ করেছে প্রকৃতির রুদ্র রোষে মানুষ কত অসহায়।। মুহুর্তের মধ্যে এই ভয়ঙ্কর দুর্যোগে
প্রাণ গেছে কত মানুষের।।
চোখের সামনে তলিয়ে গেছে ঘর বাড়ি, জমি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের খনি নেপালের বিভিন্ন অংশ এখন শুধু ই ধ্বংস স্তুপ মাত্র।। জনপদের পর জনপদ গ্রাস করেছে হড়পা বান।।
নেপালে যাওয়া রাজ্যের কয়েকজন পর্যটক ফিরলেও এখন ও নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা সহ পর্যটকদের একটি দল।
তাঁদের খবরের আশায় দিন
গুণছেন পরিবার।

Be the first to comment