প্রতিবেদন: রাজ্য তথ্য কমিশনে (STATE INFORMATION COMMISSION) নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রশাসন। এর জন্য যোগ্য প্রার্থী বাছাই এবং নিয়োগের সুপারিশ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিল্প, বাণিজ্য মন্ত্রী তাপস রায়। নবান্ন সূত্রের খবর, তথ্য কমিশনের শূন্যপদ পূরণ এবং তথ্যের অধিকার আইনের আওতায় অভিযোগ ও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র যাচাইয়ের পর কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া এগোবে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, সরকার পোষিত বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নাগরিকদের করা আবেদন ও অভিযোগের শুনানি করা এবং সিদ্ধান্ত নেওয়াই মূলত এই কমিশনের কাজ।

Be the first to comment