- বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি, নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ
- টানা বৃষ্টিতে ফরাক্কার কাছে রেল লাইনে ধস, আংশিক বিপর্যস্ত রেল চলাচল। একাধিক ট্রেন আটকে বিভিন্ন স্টেশনে।
- ঘটনাস্থলে রেল আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। চলছে মেরামতির কাজ।
- আরজি কর মামলায় এবার পুলিশের জালে পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে।
বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। আগামীকাল আমা হবে রাজ্যে। - ঘটনার পর তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহ করা ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গভীর রাতে দূষ্কৃতী তাণ্ডব, চলল ভাঙচুর।
- ভাঙচুরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট।করে বিজেপির দিকে আঙুল তুললেন অভিষেক।
- ঘটনার পরই অফিসের।সামনে জমায়েত হলেন তৃণমূল নেতৃবৃন্দ, জানালেন ঘটনার তীব্র প্রতিবাদ।
- আচমকা অসুস্থ পাইলট, বেঙ্গালুরুগামী বিমানের জরুরি অবতরণ মাস্কাটে
- ভারত৷ চিন ও আমেরিকা, তিন দেশকে দূষে ক্ষতিপূরণের দাবি বিধ্বস্ত নেপালের।
- বিপর্যস্ত দেশটির অভিযোগ, এই তিন দেশের কার্বন নিঃসরণের জন্য উষ্ণ হচ্ছে পৃথিবী। গলে যাচ্ছে হিমবাহ। নেপালের সাম্প্রতিক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের জন্য ও
এরাই দায়ী। - প্রবল বৃষ্টির সঙ্গে জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। চলতি বর্ষার মরসুমে পশ্চিম মেদিনীপুরে সাপের কামড়ে সতের জনের প্রাণহানি হয়েছে।

Be the first to comment