রোজদিন ডেস্ক :
মাঝ আকাশে আচমকাই অসুস্থ বিমানচালক (Pilot feels unwell)! আজ দোহা থেকে ইন্ডিগোর বেঙ্গালুরুগামী বিমানের ঘটনা। অসুস্থ অবস্থাতেই মাস্কাটে বিমানটি নিরাপদে অবতরণ করেন তিনি। সেখানে মেডিকেল টিম অপেক্ষা করছিলেন। দ্রুত বিমানচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভাল আছেন বলে জানা যায়।
যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দিতে সংস্থা আর একটি বিমানের ব্যবস্থা করে দেয়।
অন্যদিকে বারানসি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আজ ধোঁয়ার অ্যালার্ম বেজে ওঠায় চাঞ্চল্য দেখা দেয়। নিরাপত্তার জন্য বিমানটি লক্ষ্ণৌ বিমানবন্দরে জরুরি অবতারণ করে। সেখানে সব বিমান কর্মী, যাত্রীদের নামিয়ে ভাল করে তা পরীক্ষা করা হলে কোন সমস্যা মেলেনি। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটি একটি হ্যাঙারে নিয়ে যাওয়া হয়। কেন ধোঁয়ার অ্যালার্ম বাজলো তা তদন্ত করা হচ্ছে।

Be the first to comment