রোজদিন ডেস্ক :
বালাকোট খ্যাত বায়ু সেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান (Avinandan Bartaman) এবার বেসরকারি এক বিমান সংস্থায় যোগ দিলেন। ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটের জঙ্গি ঘাঁটিতে পাক যুদ্ধ বিমান ধ্বংস করেছিলেন তিনি। ভারতীয় আকাশে পাক বিমানকে ধাওয়া করে অসমসাহসিক এই বিমানচালকের বিমান আছড়ে পড়েছিল পাকিস্তানের মাটিতে। তিন দিন ওই দেশে বন্দি ছিলেন তিনি। অসামান্য সাহসী এই বায়ুসেনা আধিকারিক কে বীরচক্র সম্মানে ভূষিত করা হয়। সারা ভারত কুর্নিশ জানিয়েছিল এই অসমসাহসীকে। বায়ুসেনা থেকে অবসর নিয়ে এবার অভিনন্দন বর্তমান একটি বাণিজ্যিক উড়ান সংস্থায় যোগ দিয়েছেন।
পাকিস্তানে বন্দি থাকা কালীন প্রবল চাপেও তাঁর দেশপ্রেম অটুট ছিল। কোন তথ্য ফাঁস করেন নি। এবার তিনি কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

Be the first to comment