Wall War-এ সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়

Spread the love

রোজদিন ডেস্ক : 
চুনকাম, পালটা চুনকাম! গত কয়েকদিনের দেওয়াল যুদ্ধে (Wall War) রীতিমত সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে হুঁশিয়ারি দেন,দেওয়ালে দেশবিরোধী বক্তব্য লেখা চলবে না বলে সাফ জানিয়ে দেন। এরপর বামপন্থী পড়ুয়া সংগঠনগুলির দেওয়াল লিখন মোছা হয়। ফের তা লিখে দেন তাঁরা। এর মধ্যে বিশিষ্ট শিল্পী চিত্তপ্রসাদের ছবি মোছা নিয়ে বামপন্থী মহলে আলোড়ন উঠেছে। রাতের অন্ধকারে পুরসভা কর্মীদের দিয়ে এই সব দেওয়াল লিখন মোছার অভিযোগ করেছেন বামপন্থী পড়ুয়া সংগঠন। সঙ্গে পুলিশ নিয়ে এসে এই কাজ হয়েছে বলেও অভিযোগ।
আজ সকালে ফের চুনকাম করা দেওয়ালে ফুটেছে দেওয়াল লিখন। হিটলার, মুসোলিনী, আরএসএস-কে নিশানা করে এই লিখন নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।।
এরই মাঝে এবিভিপি র পক্ষে আজ যাদবপুরে বন্দে মাতরম যাত্রা হয়।
তাঁরা বিশ্ববিদ্যালয়ে মনীষীদের ছবি টাঙানো শুরু করছেন। তাঁদের দাবি, বিদেশি ভজনা চলবে না। রাষ্ট্রবাদী, দেশপ্রেমই একমাত্র সবার লক্ষ্য হওয়া উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*