- নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। নিজে অমিত শাহের বাসভবনে গিয়ে চিঠি জমা দিয়ে এসেছেন সৌগত রায়।
- দুই মাসের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পরে খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। মোট ৭০২ পাতার চার্জশিট।
- চার অভিযুক্তের বিরুদ্ধে BNS-এর ১৩৭(২) ধারা (অপহরণ), ১৪০(৩) ধারা (অবৈধ ভাবে ও গোপনে বন্দি করা ), ৬৫(১) ধারা (নাবালিকা ধর্ষণ), ৭০(২) ধারা (গণধর্ষণ), ১০৩(১) ধারা (হত্যা), ২৩৮ (অপরাধের প্রমাণ নষ্ট করা) ও ৬১ ধারার (অপরাধমূলক ষড়যন্ত্র) পাশাপাশি POCSO আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
- ‘চিরদিন বিজেপি থাকবে না… ডায়েরিতে সব নোট করা থাকছে।’ এই ভাষাতেই বিজেপিকে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- যাদবপুরের মঞ্চ থেকে বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বললেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করা হোক।”
- দিনক্ষণ ঘোষণা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ‘মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) এগজ়ামিনেশন ২০২৪’-এর। এই পরীক্ষাটি নেওয়া হবে চলতি বছরের ৪ অক্টোবর।
- উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়া বাকি উত্তরবঙ্গের সব ট্রেন, ৩ সেপ্টেম্বর রাত থেকে বাতিল। নিউ ফরাক্কার কাছে ধসের কারণে এই পরিস্থিতি বলে রেল সূত্রের খবর।
- প্রায় ৭ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক করা হবে শিয়ালদহ মেন শাখায়। যার ফলে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ও ৬ সেপ্টেম্বর (রবিবার) একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিক চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
- বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের দামোদর নদে থাকা নৌকা চলাচলের ফেরি ঘাট। দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের।
- বর্ধমান মেডিক্যাল কলেজের এমবিবিএস-এর চূড়ান্ত বর্ষের এক পড়ুয়া নিখোঁজ। গত বুধবার দুপুরের পর থেকে খোঁজ মিলছে না অরিত্র সিংহরায় নামে মেডিসিন বিভাগের ওই পড়ুয়ার। বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Be the first to comment