Train Service Resumes in Farakka – ৬৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হোল

স্বস্তি সব মহলে

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ ৬৫ ঘন্টার যুদ্ধের পর শনিবার সন্ধ্যা থেকে ফরাক্কা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হোল। এর ফলে বিচ্ছিন্ন হয়ে থাকা উত্তর বঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল শুরু হওয়ায় সব মহলে স্বস্তি ফিরেছে।
গত বুধবার মধ্যরাতের পর প্রবল বৃষ্টি তে ফরাক্কায় রেললাইনে ধস নামে। রেল কর্মীরা যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজ করেন। ওই শাখায় ট্রেন বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গ। সড়ক পথে যাতায়াত করতে গিয়ে প্রচন্ড সমস্যায় পড়েন বহু মানুষ। সূত্রের খবর, বুধবার রাত একটার কিছু পরে আপ উত্তর বঙ্গ এক্সপ্রেসের চালক নিউ ফরাক্কা স্টেশন অতিক্রম করার সময় প্রচন্ড ঝাঁকুনি অনুভব করেন। বিপদ বুঝে ট্রেন থামিয়ে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে খবর দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলের আধিকারিক, কর্মীরা ঘটনা স্থলে চলে যান। দুদিকে আটকে থাকা ট্রেনগুলি ঘুরপথে গন্তব্যে পাঠানো হয়।
এরপর ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। বৃষ্টি তে মাটি ধসের ফলে তা মেরামতের কাজ সহজ ছিল না। শনিবার সন্ধ্যার পর প্রথমে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয়। ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*