রোজদিন ডেস্ক :
রবীন্দ্র ভি ঘুগে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) হচ্ছেন। তিনি বম্বে উচ্চ আদালতের বিচারপতি ছিলেন। শীর্ষ আদালতের কলোজিয়ামের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক শনিবার এতে শিলমোহর দিয়েছে। সরকারি ভাবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জুন প্রধান বিচারপতি পদ থেকে সুজয় পাল অবসর নিয়েছেন। এরপর বিচার পতি তপোব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। এবার রবীন্দ্র ভি ঘুগে এই দায়িত্ব নেবেন। তিনি দীর্ঘ দিন বোম্বে উচ্চ আদালতের বিচারপতির দায়িত্বে ছিলেন। ওখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব ও পালন করেন।
তিনি ছাড়া দিল্লি, পাটনা, রাজস্থান ইত্যাদি একাধিক রাজ্যে বিচার পতি পদে রদবদল করা হয়েছে।

Be the first to comment