রোজদিন ডেস্ক: দিল্লি র চাণক্যপুরীর কাছে পড়ুয়াদের থাকার জায়গা ধসে পড়ায় তাদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী কে প্রশ্ন ছুঁড়ে দিলেন সি জে পি নেতা।রবিবার এই ঘটনায় এখন অবধি পাঁচ পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত ও অনেকে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, দেশে পড়ুয়া দের নিরাপদে থাকার পরিকাঠামো কোথায়? শনিবার এক শিক্ষা প্রতিষ্ঠানের শতবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী দিমাগি নক্সাল দের প্রসঙ্গ তুলেছিলেন, অভিজিৎ দীপকে রবিবার বলেন,আদিবাসী পড়ুয়া রা পর্যাপ্ত যত্ন, সমর্থনের অভাবে মারা যান, খোদ রাজধানীতে ও পড়ুয়া রা নিরাপদ কোথায়? প্রধানমন্ত্রী কে কটাক্ষে বিঁধে তিনি বলেন, এবার কি উনি আবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলবেন কি করে দিল্লির এই বহুতল ধসে পড়লো?
ওখানে এখন ও কতজন আটকে আছেন, তা ও জানা নেই বলে সিজেপি নেতা উদ্বেগ ব্যক্ত করেন।।সূত্রের খবর, চাণক্যপুরীর ওই এলাকায় উত্তর প্রদেশ, কেরলম, হরিয়ানা থেকে আসা বহু পড়ুয়া থাকেন। নড়বড়ে পরিকাঠামো,নিরাপত্তা হীনতার মধ্যেই তাঁদের থাকতে হয়।

Be the first to comment