Keralam Gruesome Double Murder, সন্দেহ এই রাজ্যের স্বামীর দিকে

Spread the love

রোজদিন ডেস্ক : 
কেরলমের আট্টাপাড্ডি-তে তিনটি বস্তায় দুটি মাথা কাটা দেহ (Keralam Gruesome Double Murder) পাওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ভবানী নদীর তীরে এই বস্তায় এক মহিলা (৩০) ও শিশুর (৫) দেহ মেলে। পুলিশের সন্দেহ, তারা পশ্চিম বঙ্গের। পারিবারিক বিবাদের জেরে মহিলার স্বামীই তাদের হত্যা করে উধাও হয়েছে। গতকাল বিকেলে নদীর ধারে গবাদি পশু চরাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক বস্তাগুলি দেখে পুলিশে খবর দেন।
পালাক্কাদের পুলিশ সূত্রে প্রকাশ, সাইবার সেলের সহায়তায় তাঁরা কিছু খবর জোগাড় করেছেন। মহিলা ওখানে স্থানীয় এস্টেট গুলিতে কাজ করতেন। দিন কুড়ি আগে পরিবারটি কেরলমে যান৷ মহিলা ও শিশুর মাথা কাটার জন্য সম্ভবত কোন যন্ত্র ব্যবহার করা হয়। নৃশংস এই জোড়া হত্যায় অপরাধীকে ধরার জন্য তাঁরা অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গে কথা বলছেন। এই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা ও কেরলমের পুলিশ উড়িয়ে দিচ্ছে না। তামিলনাড়ু সীমান্তের সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগে হত্যার তিনটি বস্তায় ভরে তা খরস্রোতা ভবানী নদীর তীরে ফেলে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*