- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাল্য বিবাহ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। রাজ্যে বাল্যবিবাহ রুখতে কড়া আইন আনা হচ্ছে বলে তিনি জানান৷
- সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষের মতো মহিলা অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর মাসের টাকা ট্রান্সফার করব। এবং সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।”
- দুর্গাপুজো নিয়ে সরকারের নির্দেশিকা— ১) দেবীপক্ষে দুর্গাপুজোর সূচনা। দেবীপক্ষ শুরু হওয়ার আগে পুজো উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না। ২) গোটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য সড়ক ব্লক করে পুজো হবে না। কলকাতার ১৩টি রাস্তা ব্লক করে পুজো করা যাবে না। ৩) ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। পুজো এবং বিসর্জনেও ডিজে বাজানো নিষিদ্ধ করা হবে। ৪) লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর। তার আগে বিসর্জন শেষ করতে হবে। প্রতিমা, প্যান্ডেল, থিম বা সজ্জা– এমন কিছু করা যাবে না, যাতে দুর্গাপুজোর যে ধর্মীয় ঐতিহ্য রয়েছে,সেটা আঘাতপ্রাপ্ত হয়। ৫) অষ্টমীর দিন এই রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। পানশালায় মদ বিক্রি করা যাবে না।
- মুর্শিদাবাদের ধূলিয়ানে এক যুবকের নৃশংস হত্যাকান্ডে জেলার পুলিশ সুপার সহ চার জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ভারত বনাম ব্রাজিল ম্যাচ ঘিরে নবান্নে মুখ্যমন্ত্রী-কাফু বৈঠক, সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
- দিল্লিতে বাড়ি ভেঙে একাধিক মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় শোক তৃণমূলনেত্রীর।
- আগামী ৬ অক্টোবর রাজ্য বিধানসভা উপনির্বাচন হবে। রেজিনগর ও নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ৯ অক্টোবর।
- ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের একাধিক সংগঠনের মিছিল করুণাময়ীতে। সেখান থেকেই মিছিল করে বিকাশ ভবন যান শিক্ষকরা। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে যোগ্যদের পাশে থাকার যে বার্তা এবং পূর্ব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে।
- তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো বিধাননগরের দুই বিজেপি নেতাকে। ধৃত দুই নেতার নাম বান্টি ও প্রশান্ত দেবনাথ।
- জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত এক। গুরুতর আহত আরও এক যুবক। সোমবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকায়।

Be the first to comment