- গেরুয়া রংকে অসম্মান করা হচ্ছে, এই দাবি তুলে মিছিল করছেন সাধু-সন্তরা। বুধবার বিকেলে এই মিছিলে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত হবে এই মিছিল। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হবে মিছিল।
- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে। বুধবার সকাল ১০টায় হাইকোর্টের এক নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
- প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার কলকাতার টালিগঞ্জের বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
- সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতা দরবারে এসে তাঁর সঙ্গে দেখা করলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা সেই অর্ধেন্দু সিনহা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর কাতর আর্জি, ‘আমার মেয়ে গত ৬ মাস ধরে নিখোঁজ। দয়া করে ওকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন।’ অর্ধেন্দু সিনহার কথায়, ‘উনি বলেছেন, আপনারা নিরাপদে বাড়ি ফিরুন। আপনার মেয়েকে আমরা খুঁজে দেব।’ মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে সন্তুষ্ট হয়েছেন বৃদ্ধ। বলেছেন, ‘উনি বলেছেন যখন, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে। আশা করছি, শীঘ্রই মেয়েকে ফিরে পাব আমরা।’
- খড়গপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলেরই কাউন্সিলারেরা। খড়্গপুর পুরসভায় মোট ৩৫টি আসনের মধ্যে তৃণমূলের কাউন্সিলার ২৪ জন। বিজেপির ছয় জন, কংগ্রেসের চার জন এবং সিপিএমের একজন কাউন্সিলার রয়েছে। চেয়ারম্যান রয়েছেন তৃণমূলের কল্যাণী ঘোষ।
- আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
- চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ।মৃত্যু রাজকুমার চৌহান (৪৩) নামে উত্তরপাড়ার এক ব্যক্তির। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম শুভজিৎ প্যাটেল ও সুমিত পাসওয়ান। লিলুয়া থানা সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
- ইংরেজবাজারের চেয়ারম্যান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার বোর্ড অফ কাউন্সিলার্সের সভায় পদত্যাগ পেশ কৃষ্ণেন্দুর।
- রেজিনগর উপনির্বাচনের জন্য AJUP পার্টির তরফ থেকে মনোনয়ন জমা দিলেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ।
- সোমবার গভীর রাতে পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগে এক বিজেপি কর্মী জিৎ ঘোষকে গ্রেপ্তার করল হুগলি জেলার পাণ্ডুয়া থানার পুলিশ।
- আদিবাসী পরিবারকে নিগ্রহ, থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার, প্রতিবাদে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। ঘটনাস্থল বাঁকুড়ার হাতিরামপুর এলাকায়।
- দিঘার সমুদ্র সৈকতে এ বার অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন । তবে এই দিঘা বিচ ম্যারাথন দিনে, নয় হবে রাতে। পর্যটক-সহ এলাকাবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে এই দিঘা বিচ নাইট ম্যারাথন প্রতিযোগিতা।
- উলুবেড়িয়ায় মৎসজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির রেড ইয়ারড স্লাইডার কচ্ছপ। জানা গিয়েছে, বুধবার সকালে উলুবেড়িয়া ১ ব্লকের বাসিন্দা মৎস্যজীবী বৈদ্যনাথ শাসমল হুগলি নদীতে ইলিশ মাছের জালে আটকে পড়ে একটি বিরল প্রজাতির রেড ইয়ারড স্লাইডার কচ্ছপ।
- বারুইপুরে সম্পত্তির লোভে বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনবেড়িয়া গ্রামে। মৃত বৃদ্ধের নাম জ্যোতিরিন্দ্রনাথ নস্কর (৭২)।

Be the first to comment