Fire in ECL land, অন্ডালে আতঙ্কে গ্রামবাসীরা

Spread the love

রোজদিন ডেস্ক : 
বর্ধমানের অন্ডালে ECL এর জমিতে ধস নেমে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে। মাটি থেকে আগুন, ধোঁয়া বেরোচ্ছে (Fire in ECL land)। গত তিন দিন ধরে এই পরিস্থিতি বলে স্থানীয় মানুষের অভিযোগ। এখন অবধি ইসিএলের কোনও আধিকারিক, কর্মী যাননি। ইসিএল কর্তৃপক্ষ কোন ও ব্যবস্থা না নেওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত, ক্ষুব্ধ।
পুলিশ ওখানে গ্রামে আতঙ্কিত না হওয়ার জন্য প্রচার চালাচ্ছে। স্থানীয় মানুষকে ওখানে যেতে বারণ করা,হচ্ছে।
স্থানীয় মানুষের দাবি, ইসিএল কর্তৃপক্ষ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিক। এই আগুন আরও ছড়িয়ে সমস্যা বাড়লে তার দায় কে নেবে বলে তাঁরা প্রশ্ন তুলেছেন। স্থানীয় প্রশাসন, ইসিএল কর্তৃপক্ষ কে অবিলম্বে দ্রুত ব্যবস্থা নিতে তাঁরা দাবি করেন৷
ওই এলাকায় পুনর্বাসনের জন্য বহুদিন ধরে দাবি জানানো হলেও এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বিপজ্জনকভাবেই তাঁদের থাকতে হচ্ছে বলে জানান বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*