১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “উচ্চশিক্ষা দফতর যা করছে, তা এখন বলব না। কাল বিধানসভায় বলব। কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। ট্রান্সফারের নীতি চালু করছে সরকার।
  2. সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের আওতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  3. রেলের তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি। এই প্রকল্পের জন্য খরচ হবে ১০,৭৮৩ কোটি টাকা। এতে সুবিধা পাবে পশ্চিমবঙ্গও।
  4. বুধবার পদত্যাগ করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। নিয়ম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই পদত্যাগপত্র গ্রহণের জন্য সভা ডাকবেন ভাইস চেয়ারম্যান।
  5. তৃণমূলের ছয় সদস্যের সমর্থনে শ্যামপুর ১ ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। বিজেপির প্রধান নির্বাচিত হলেন দেবলা রায়।
  6. বুধবার শিলিগুড়ি কলেজে এবিভিপি ও এসএফআই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল।
  7. বারুইপুরে সম্পত্তির লোভে বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনবেড়িয়া গ্রামে। মৃত বৃদ্ধের নাম জ্যোতিরিন্দ্রনাথ নস্কর (৭২)।
  8. যাত্রী সেজে টোটোতে উঠে ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ। টোটো চালকের তৎপরতায় হাতেনাতে পাকড়াও এক মহিলা যাত্রী। উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় সাড়ে বারো হাজার টাকা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।
  9. ভাঙড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। উত্তেজিত জনতা একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায়।
  10. ফাঁকা মাঠে ট্যাঙ্কার নিয়ে মহড়া করতে গিয়েই ভয়ঙ্কর বিপত্তি। গোলা ছুঁড়তেই উড়ে গেল ট্যাঙ্কারই! বিস্ফোরণে মৃত্য়ু হল দুই সেনা জওয়ানের। গুরুতর আহত একজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*