রোজদিন ডেস্ক : মেধাবী ছাত্রছাত্রীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আগামী দিনের পথচলায় উৎসাহ জোগানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল স্যাচটিভি ২৪x৭। সংস্থার উদ্যোগে আয়োজিত হল “এনইইটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬”। পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির মৌলানা আবুল কালাম আজাদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে এনইইটি-ইউজি ২০২৬-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ও ভালো ফল করা মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে এনইইটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড-এর পাশাপাশি বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা এবং জনজীবনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা পায়। শতাধিক অতিথি, ছাত্রছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে সাফল্যের এই উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান ও সার্জন ডা. ফুয়াদ হালিম। অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব সামলান ডা. পৃথ্বীশ সরকার, মেডিক্যাল কলেজ কলকাতা। এছাড়াও উপস্থিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আসিফ আয়াজ, আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডা. হাসিনা সুলতানা, কনসালট্যান্ট ফিজিশিয়ান ও ক্লিনিক্যাল কার্ডিও-ডায়াবেটোলজিস্ট ডা. আনোয়ার জামাল, ডিএনবি রেসপিরেটরি মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মহম্মদ গোলাম হায়দার, বিডিএস অনার্স ও পিডিসিএইচ, চেন্নাই-এর ডা. ফৌজিয়া খুরশিদ এবং এমবিবিএস অনার্স, এমডি মেডিসিন, ডিএম কার্ডিওলজি ও কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আশফাক আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. আকিল আহমেদ আকিল। শিক্ষা ও সমাজসেবার সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নাদিম গ্রুপ অব কোম্পানিজের সিইও আবদুল নাদিম, দ্য পার্ক হেরিটেজের কর্ণধার মহম্মদ কারামত এলাহী, ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আখলাক আহমেদ, সমাজকর্মী ইরফান আলি তাজ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির অর্গানাইজিং সেক্রেটারি জাহিদ হোসেন, সমাজকর্মী ইব্রাহিমুজ্জামা সাফভি, কংগ্রেস দলের পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান শাহজাদ আনোয়ার, কামরুদ্দিন মালিক, জায়েদ আনোয়ার, আবদুল হালিম এবং গ্রেটার কলকাতা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তানভীর আহমেদ খান।
অনুষ্ঠানে ক্যাডেট ট্রেনিং স্কোয়াড অব ইন্ডিয়া, অর্থাৎ সিটিএস-এর চিফ এগজিকিউটিভ অফিসার শাকির আলম তাঁর দলের প্রায় ২৫ জন সদস্যকে নিয়ে উপস্থিত ছিলেন। সিটিএস দলের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানে শৃঙ্খলা, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের সূচনা হয় স্যাচটিভি ২৪x৭-এর ফাউন্ডার অ্যান্ড এডিটর শামা আফরোজের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি কৃতী ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, মেধাবী ও পরিশ্রমী ছাত্রছাত্রীদের উৎসাহিত করা শুধু পরিবারের নয়, গোটা সমাজেরও দায়িত্ব।
অনুষ্ঠানে এনইইটি-ইউজি ২০২৬-এর কৃতী ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত বিশেষ অতিথিদেরও সম্মান জানানো হয়। তাঁদের হাতে শাল, ফুলের তোড়া, স্মারক এবং স্যাচটিভি২৪x৭-এর বিশেষ মগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে স্যাচটিভি২৪x৭-এর চিফ এডিটর সালিক ইমাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

Be the first to comment