Jadavpur University কবে থেকে কুম্ভমেলা হল? প্রশ্ন শ্রীলেখা মিত্রর

Spread the love

রোজদিন ডেস্ক : 
যাদবপুর বিশ্ববিদ্যালয় কবে থেকে কুম্ভমেলা হল বলে প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল মুখ্যমন্ত্রীর যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রা উপলক্ষে নাগা সন্ন্যাসীরা ও অনেকে এসেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তাঁদের ছবি দেখে অনেকেই বিস্মিতও।
সমাজ মাধ্যমে শ্রীলেখা মিত্র প্রশ্ন তোলেন, এই বিশ্ববিদ্যালয় কবে থেকে কুম্ভমেলা হল?
বরাবরই ঠোঁট কাটা বলে পরিচিত অভিনেত্রী কটাক্ষ ছুঁড়েছেন টলিউডের দিকেও। বলেন, এসব দেখে চাক্ষুষ দূষণ (ভিজ্যুয়াল পলিউশন) হচ্ছে না নিশ্চয়ই বড় বড় কথা বলা সব জীব বা পরজীবদের? চলচ্চিত্র জগতের বাছাই করা বিদ্রোহীরা চুপ কেন প্রশ্ন তোলেন।
তাঁর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই তাঁকে সমর্থন জানিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
গঙ্গাসাগরের সময় ছাড়া এখানে নাগা সন্ন্যাসীদের দেখা মেলে না বললেই হয়, তাঁদের দেখে অনেকেই বিস্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*