Fire in Chinese Ship, মৃত অন্তত ২০, আহত ৫

Spread the love

রোজদিন ডেস্ক :

চিনের একটি মালবাহী জাহাজে আগুন লেগে (Fire in Chinese Ship) অন্তত ২০ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। আহত পাঁচ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিনা সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, ওসান মেলোডি নামের এই জাহাজটি বন্দরে নোঙর করা অবস্থায় বিধ্বংসী আগুন লাগে। জাহাজে ৪২ জন মত আরোহী ছিলেন। তাঁদের ১২ জনকে নিরাপদে সরানো হলেও অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

চিনের রাষ্ট্রপতি শি জিন পিং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের উদ্ধারের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মর্মান্তিক এই অগ্নিকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে । গত ৩১ আগস্ট থেকে জাহাজটি ছিংতাও শিপইয়ার্ডে নোঙর করেছিল। কিভাবে এই বিধ্বংসী আগুন লাগলো তা তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*