Chief Minister এর হুমকিতে তাঁদের দমানো যাবে না : শুভঙ্কর সরকার

Spread the love

রোজদিন ডেস্ক: বাগেশ্বর বাবার ছবি যারা পুড়িয়েছে, তাদের গ্রেফতারের নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধান সভায় এই কথা ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শুভঙ্কর সরকার বলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত বিপজ্জনক।।
যে বাগেশ্বর বাবা বাঙালি দের অপমান, তাচ্ছিল্য করেছেন, তাঁর ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করছেন। আর মুখ্যমন্ত্রী সেই প্রতিবাদীদের ই গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, হুমকি দিয়ে কখনও কংগ্রেস কে দমানো যায় নি, যাবে ও না। বাগেশ্বর বাবার মত মানুষ রা রাজ্যে বিভাজনের বাতাবরণ সৃষ্টি করতে চান বলে তিনি তোপ দাগেন।। দলের কাজে তিনি এখন কলকাতার বাইরে। ফিরে বাগেশ্বর বাবার বিরুদ্ধে যেখানে এফ আই আর হয়নি, সেখানে তিনি নেতৃত্ব দিয়ে এফ আই আর করবেন বলে জানিয়ে দেন।
উল্লেখ্য, দুর্গা পুজোয় আমিষ খাওয়া নিয়ে রাজ্যবাসীকে পাপী বলে ঠুকেছেন। এর প্রতিবাদে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফ আই আর করেছে কংগ্রেস।
ভবানীপুর থানার সামনে তাঁর ছবি যাঁরা পুড়িয়েছেন, তাঁদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*