রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে গরবা অনুষ্ঠানে মুসলমানদের অংশ গ্রহণ নিষিদ্ধ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবের বিরোধিতা করেছেন। উৎসবের মরসুমে একাধিক রাজ্যে গরবা, ডান্ডিয়া উৎসব পালিত হয়। বিভিন্ন রাজ্য ও দেশের এই ঐতিহ্য বাহী উৎসবে মুসলমানদের অংশ গ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব দেয় বিশ্ব হিন্দু পরিষদ।
রামদাস অটওয়ালে এর তীব্র বিরোধিতা করে বলেন, ভারতে সব জাতি ধর্মের মানুষের বাস। সংবিধান সেই অধিকার দিয়েছে। এখানে আনন্দ উৎসবে ধর্ম নয়, পারস্পরিক সম্প্রীতি ই মুখ্য বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, মহারাষ্ট্র র এই জনপ্রিয় উৎসব অনুষ্ঠানে মুসলমানদের অংশ গ্রহণ নিয়ে ভি এইচ পি র ফতোয়ার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ ও। উৎসব সবার জন্য বলে তিনি মনে করেন।

Be the first to comment