BAGESWAR BABA: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা

Spread the love

প্রতিবেদন: ধর্মীয় গুরু বাগেশ্বর বাবার (BAGESWAR BABA) ছবি পোড়ালে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবারই এই নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অতনু দাস। তিনি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন আগে রাজ্যে এসে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন বাগেশ্বর বাবা। এক অনুষ্ঠানে তিনি দুর্গাপুজো চলাকালীন বাঙালিদের আমিষ খাওয়ার অভ্যাস বদলের ডাক দেন, সেই সঙ্গে যাঁরা ওই সময় আমিষ খান, তাঁদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলেও উল্লেখ করেন। তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয় সব মহলে। বিজেপি নেতারাও বাগেশ্বর বাবার বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেন। বাগেশ্বর বাবার ওই মন্তব্যের পর ভবানীপুরে তাঁর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস নেতৃত্ব। সেই ছবি সামনে আসতেই বৃহস্পতিবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী তাদের গ্রেফতারির নির্দেশ দেন।এরপর রাতেই টালিগঞ্জের বাড়ি থেকে কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেফতার করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*