দশে দশ

Spread the love
  1. শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। ১১ সদস্য রাষ্ট্র এবং ১০ সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা থাকছেন বৈঠকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজধানী দিল্লিতে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও দিল্লিতে আসতে চলেছেন ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে।
  2. চন্দননগর তথা হুগলিকে ঘিরে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর হল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের। শুক্রবার থেকে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য উৎসবের সূচনা করা হয়েছে চন্দননগরে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু।
  3. রাজ্যের রাস্তা, সড়ক, অ্যাভিনিউ, সেতু–সহ বিভিন্ন জনপরিসরের নতুন নামকরণ এবং নাম বদলের প্রস্তাব খতিয়ে দেখতে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উপদেষ্টা কমিটি গঠন করল নবান্ন। রাজ্যস্তরে এই কমিটি কাজ করবে। এর চেয়ারপার্সন হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)। দশ সদস্যের এই কমিটিতে রয়েছেন, মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, বিষ্ণুপদ দত্ত-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
  4. আসল তৃণমূল কারা— আজ, সেই মামলার শুনানি। শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে যেতে চলেছে তৃণমূলের জোড়াফুল, সেটাই দেখার।
  5. সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ (সাব-জুনিয়র) বিভাগে শক্তিশালী অসমকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নিয়েছে বাংলার ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ স্কুলের খেলোয়াড়রা।তারা পৌঁছাতেই গভীর রাতে শহর জুড়ে বেরোয় বর্ণাঢ্য বিজয় মিছিল, চলে মিষ্টিমুখ। মিছিল পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রামের বিধায়ক জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় কয়েকটি ক্লাবের তরফে সম্বর্ধনা দেওয়া করা হয়।
  6.  নাবালিকাকে বিয়ে করতে আসায় বিয়ের আসর থেকেই আটক করা হল বরকে। ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম এলাকার।
  7. রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন) থেকে ব্রিজি (শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন) পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সন্ধে ৬.৩০-র পর থেকে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হবে।
  8. রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য ৭৫ মিনিটের পাওয়ার ব্লক করা হবে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনের সমস্ত লাইনে এই ব্লক কার্যকর থাকবে। তার জেরে আগামি ১৩ সেপ্টেম্বর হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, শিয়ালদহ-বর্ধমান-সহ একাধিক শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন।
  9. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ  দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
  10. তামিলনাড়ুর মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরের কাছে ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যায় মন্দিরের কাছে সেন্ট্রাল থিয়েটার সিনেমা হলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*