- আজ শনিবার দিল্লিতে শুরু হল দু’দিনের ব্রিকস সামিট। অংশ নিচ্ছেন রাশিয়া, চিন-একাধিক রাষ্ট্র প্রধানরা।
- শুক্রবারই দিল্লিতে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ আসছেন চিনের শি জিনপিং।
- শনিবার সকালে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হল শীর্ষ বৈঠক।
- ব্রিকস সামিটের জেরে দিল্লি জুড়ে নিরাপত্তার কড়াকড়ি। বিরক্ত সাধারণ মানুষ।
- আজ সন্ধ্যায় মোদির সঙ্গে বৈঠক হতে পারে জিনপিংয়ের। সূত্রের খবর।
- দিল্লির ব্রিকস সম্মেলন শুরুর আগেই দীর্ঘ ৬ বছর পর দিল্লি-চিন উড়ান চালুর ঘোষণা করল বেজিং। আগামী ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংঝাও-নয়াদিল্লি বিমান পরিষেবা চালু হচ্ছে।
- জোড়াফুল প্রতীক কার।দখল থাকবে? এই নিয়ে আজ সকাল এগারোটা থেকে শুনানি চলছে নির্বাচন কমিশনে। গোটা বাংলার নজর সেদিকেই।
- শুনানিতে হাজির কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী দুই শিবিরই। রয়েছে দুই শিবিরের ৫ জন করে প্রতিনিধি।
- বাগেশ্বর বাবার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে ধৃত কংগ্রেস নেতা অতনু দাস ও চিন্মযকৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আজ উত্তর কলকাতা জেলা কংগ্রেসের জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালিত হল।
- বদ্রিনাথের তপ্ত কুন্ডে ধর্মাচরণ করতে গিয়ে প্রাণ হারালেন দুই প্রবীণ মহিলা। সম্পর্কে তাঁরা দুই বোন। বদ্রিনাথ মন্দির দর্শনের আগে তাঁরা ১০৮ বার ওই কুন্ডে ডুব দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন, পরে তাদের মৃত্যু হয়।
- মানিকতলা, বেলেঘাটা, রাজাবাজার এলাকায় ৫০টিরও বেশি বেআইনি বহুতল, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের।
- দমকলের নোটিসের ওপর আপাতত স্থগিতাদেশ, ক্যামাক স্ট্রিটের বাড়ি এখনই ছাড়তে হচ্ছে না তৃণমূলকে।

Be the first to comment