- নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ। আজই মনোনয়ন পেশ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করবেন বলে জানা গিয়েছে।
- পুরুলিয়ার ছররায় পুরোদস্তুর সেই বিমানবন্দর তৈরির পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। দিল্লির বিমান মন্ত্রক সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর এই বিমানবন্দর নিয়ে মউ সই করতে পশ্চিমবঙ্গে আসছেন বিমানমন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে ওই মউ স্বাক্ষরিত হওয়ার কথা বলে মন্ত্রক সূত্রের খবর।
- রাজৌরি পুলিশ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT)-র সঙ্গে যুক্ত একটি ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW) নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে। জঙ্গিদের সাহায্যের অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন— জাকির হুসেন, মহম্মদ আজম, মহম্মদ মুশতাক।
- কালীঘাট মন্দিরের পরিচালনা ও সম্পত্তি সংক্রান্ত একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার।
- বিশ্বকর্মা পুজোর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৭ সেপ্টেম্বরের ছুটি পরিবর্তন করা হলো। একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য।
- সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস, এফআরসিএস-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
- কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকলেও বুধবার থেকে ফের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৬ ও ১৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি চলতে পারে।
- মধ্যমগ্রাম থানা ও সাইবার পিএস যৌথ উদ্যোগে মধ্যমগ্রাম দোলতলা সংলগ্ন অ্যাসিওর মোটিভেশন নামে এক সংস্থায় হানা দেয়। তখনই ভুয়ো কলসেন্টারের সংশ্লিষ্ট অফিস থেকে উদ্ধার হয় ১৯ টি মোবাইল ফোন। একই সঙ্গে শতাধিক সিম কার্ড এবং একাধিক নথি ও নগদ তিরিশ হাজার টাকা। এই ঘটনায় মধ্যমগ্রাম থানা ও সাইবার পিএস মোট ২৫ জনকে গ্রেফতার করেছে।
- কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (পিবিইউ) সমাবর্তন হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। সেই সমাবর্তন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।
- পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডে সিপিএম-এর অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Be the first to comment