KOLKATA HIGH COURT: শিক্ষক বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

Spread the love

প্রতিবেদন: রাজ্য সরকারের উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির নয়া নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক-শিক্ষিকাদের ‘উদ্বৃত্ত’ চিহ্নিত করে বদলি করার জন্য গত ২৪ জুলাই শিক্ষা দফতর যে সংশোধিত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছিল, মঙ্গলবার তার কার্যকারিতার ওপর আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

হাইকোর্টের এই নির্দেশের জেরে আপাতত থমকে গেল রাজ্যের শিক্ষক বদলি। এনিয়ে মামলা করেছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা সোমা সরদার। ২০১৩ সাল থেকে ওই স্কুলে কর্মরত সোমাকে ‘উদ্বৃত্ত’ দেখিয়ে অন্য স্কুল বেছে নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর। সোমার আইনজীবী জানান, ইংরেজি সব শিক্ষার্থীদের জন্যই একটি আবশ্যিক বিষয় এবং ওই স্কুলে তিনি একমাত্র ইংরেজির শিক্ষিকা। অথচ স্কুলের প্রকৃত শিক্ষক-চাহিদা, ছাত্রসংখ্যা ও বিষয় ভিত্তিক কাজের চাপ বিবেচনা না করেই তাঁকে উদ্বৃত্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে আপাতত আদালতের এই অন্তর্বর্তী নির্দেশের তার বদলি হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*