River front of Ganga, গুজরাটের আদলে সাজিয়ে তোলার ভাবনা রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : 
গুজরাটের নর্মদা, সবরমতী নদীতীরের সৌন্দর্যায়ন নজর কেড়েছে সারা দেশের। এবার রাজ্যের গঙ্গাতীরকেও (River front of Ganga) সবরমতীর আদলে সাজিয়ে তুলতে চায় রাজ্য সরকার। পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার এই কথা জানিয়ে বলেন,ধীরে ধীরে কলকাতা সহ আশেপাশের গঙ্গার তীরকে সাজিয়ে তুলতে চান তাঁরা। এর জন্য নদীতীর উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। তাঁরা লন্ডন, প্যারিস বানাতে চান না, কিন্তু দেশেরই অন্যান্য শহরের কত সুন্দর নদীতীর এখানেও গড়ে তুলতে চান। বিশেষত গুজরাটের সবরমতী নদীতীরের মত আকর্ষণীয় করে গঙ্গাতীর সাজিয়ে তোলার কথা ভাবছেন তাঁরা। নর্মদার জল দিয়ে গুজরাটের বিভিন্ন নদীর জলশুন্যতা দূর করার প্রকল্পেও মুগ্ধ তাঁরা।
অজয় পোদ্দার বলেন,কলকাতার গঙ্গার ঘাটে এখন ৬০/৭০টি জেটি আছে, তা বাড়িয়ে ৮০টি করা হবে৷ ক্রমান্বয়ে এই সব উন্নয়নের কাজ হবে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*