রোজদিন ডেস্ক : রাজ্যের আসন্ন উপনির্বাচনে থাস ফুল প্রতীকে কারা লড়বেন, আগামীকাল বৃহস্পতিবারই তার ফয়সালা হয়ে য়েতে পারে। পূর্ব ঘোষণা মতো আগামীকাল ১৭ সেপ্টেম্বর কালীঘাট ও ঋতব্রত তৃণমূলের দুই শিবিরকেই ফের শুনানিতে ডাকল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, এদিন দুপুর তিনটেয় প্রথমে ঋতব্রত শিবিরকে ডাকা হয়েছে। চারটেয় সময় দেওয়া হয়েছে কালীঘাট শিবিরকে। এর আগে আজ ১৬ সেপ্টেবর বিকেল তিনটে পর্যন্ত কমিশন দুই শিবিরকে সময় দিয়েছিল। তার মধ্যে তাদের প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়। সেই অনুযায়ী দুই শিবিরই তাদের সপক্ষে যা যা নথি দেওয়ার কমিশনে জমা দিয়েছে। এবার তাদের চূড়ান্ত শুনানিতে ডাকল কমিশন। এদিকে আজ বুধবার ১৬ সেপ্টেম্বর ছিল উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই ঘাসফুল প্রতীক দাবি করে দুই শিবিরের ২ জন করে চারজন প্রার্থী হয়েছেন। এখন তাদের ভবিষ্যৎ কী হবে, জানতে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতেই হবে।

Be the first to comment