রোজদিন ডেস্ক :
বিশিষ্ট মাওবাদী নেতা (Maoist Leader) আকাশ গ্রেফতার হয়েছেন। একদা কিষেণজির ঘনিষ্ঠ এই নেতাকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। অসীম মন্ডল ওরফে আকাশ বহুদিন ধরেই দলীয় কাজে তেমন সক্রিয় ও ছিলেন না। দেশের বিভিন্ন এলাকায় মাওবাদী নির্মুলে কেন্দ্রের অভিযানে চাপও বাড়ছিল তাঁর। সম্প্রতি এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছিলেন বলে খবর রটেছিল। এবার তাঁকে গ্রেফতার করলো পুলিশ।
এই বিষয়ে বিশদ কিছু এখনও জানা যায়নি। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। গত কয়েকদিন তাঁর খোঁজে মাওবাদী অধ্যুষিত জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Be the first to comment