CENSUS 2026: নির্ধারিত সময়ের আগেই শেষ হল রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: রাজ্যে নির্ধারিত সময়সীমার আগেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করলেন। সেখানে তিনি বলেছেন, ১৪ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই রাজ্যের ১ লক্ষ ৭৩ হাজার ৬৬টি হাউসলিস্টিং ব্লকের ১০০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই পর্যায়ে রাজ্যে মোট ৩ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার ৫টি বাড়ির তালিকা তৈরির লক্ষ্য ছিল। তার মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মোট সম্ভাব্য পরিবারের প্রায় ৯৯.৭ শতাংশ।প্রশাসনের দাবি, পাহাড়, জঙ্গলমহল, নদীবেষ্টিত এলাকা থেকে শুরু করে শহর ও গ্রাম, রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা এবং পুরনিগম এলাকায় হাউসলিস্টিংয়ের কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য জনগণনার সঙ্গে যুক্ত কর্মী, গণনাকারী, সুপারভাইজার এবং জেলা আধিকারিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী ঘরে ঘরে পৌঁছে তথ্য সংগ্রহ করেছেন। একই সঙ্গে জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুর কমিশনার এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সমন্বিত ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*