রোজদিন ডেস্ক :
তেলেঙ্গানায় গণেশ পুজোর (Ganesh Puja) আনন্দ বদলে গেছে গভীর বিষাদে।বুধবার রাতে বিসর্জন দিতে গিয়ে গণেশ মূর্তির নীচে চাপা পড়ে প্রাণ হারালেন ছয় পড়ুয়া। তেলেঙ্গানার সঙ্গারেড্ডির পাতানচেরু শহরে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে। সূত্রের খবর, শীর্ষা তীর্থ আশ্রমের পড়ুয়ারা স্থানীয় একটি হ্রদে গণেশ মূর্তি বিসর্জন দিতে গেছিলেন৷ কোন ভাবে মূর্তিটি পড়ুয়াদের ওপরে এসে পড়ে।
দুজন কোন ক্রমে প্রাণে বাঁচেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা সহ একাধিক মন্ত্রী, বিধায়ক এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত পড়ুয়া দের বয়েস ১৭ থেকে ২২ এর মধ্যে। ওই আশ্রমে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়া রা পড়েন। অন্যদের কথা না শুনে হ্রদের গভীর জলে গিয়ে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Be the first to comment