রোজদিন ডেস্ক: যাদবপুর মন্ডল ২ এর আওতায় ৩৪২ নম্বর বুথের বিজেপি নেতা কর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। নেতৃত্বে ছিলেন অজয় কুমার যাদব ও বিরাজ লাহিড়ি। এই উপলক্ষে ওখানে প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা সহ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। প্রাক্তন দুই মন্ডল সভাপতি, প্রাক্তন যুব মোর্চার সভাপতি সহ এলাকার কর্মী সমর্থক দের সক্রিয় সহযোগিতা, অংশ গ্রহণে অনুষ্ঠান উৎসবের রূপ নেয়৷ বহু সাধারণ মানুষ ও এতে অংশ নেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত, সার্বিক উন্নয়ন, বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের কথাও এখানে বিভিন্ন বক্তা আলোচনা করেন।


Be the first to comment