রোজদিন ডেস্ক: বিয়ের পর মধুচন্দ্রিমায় কার্সিয়ং এর সিটং এ গেছিলেন নব দম্পতি। এক হোম স্টের বারান্দায় বার্বিকিউ এর আনন্দ উপভোগ করতে গিয়ে বাধলো বিপত্তি। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের নব দম্পতি সমীর দাস ও নিকিতা দাস অতি সম্প্রতি সিটং এর হোম স্টে র বারান্দায় বার্বিকিউ করার সময় স্ত্রীর পোশাকে আগুন লাগে। স্বামী তা নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। ওই সময় হোম স্টে থেকে কোন সহায়তা মেলেনি বলে সমীর দাসের অভিযোগ। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তরুণী নিকিতা এখন শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা ধীন।
তাঁদের পরিবার হোম স্টে কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পুলিশে নালিশ করেছেন। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment