রোজদিন ডেস্ক: সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই এ কয়েকটি আসনে এগিয়ে গেল বামমুখি সোসাল ডেমোক্রেটিক পার্টি।।প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাগডোলেনা অ্যান্ডারসনের দল তিনটি আসনে এগিয়ে আছে।
এই ফলাফলের প্রেক্ষিতে সুইডেনের বর্তমান দক্ষিণ পন্থী প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পদত্যাগ করেছেন।
সুইডেনের জাতীয় জন প্রতিনিধি সভার ৩৪৯ টি আসনের মধ্যে জয়ী দলের জোট ১৭৬ টি আসন পেয়েছে।
ক্ষমতা সীন দল পেয়েছে ১৭৬ টি আসন।
ফলত সরকার গড়লেও বামমুখি জোট কে কঠিন রাজনৈতিক মোকাবিলা করতে হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সাঞ্চেজ এই জয় কে স্বাগত জানিয়ে বলেন, জনকল্যাণ, পরিবেশ ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে নতুন সরকারের কাজের সুযোগ বাড়বে৷
আগামী ২৯ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হতে পারে বলে জানা যায়।!

Be the first to comment