রোজদিন ডেস্ক: টানটান উত্তেজনার মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে শুক্রবার ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।।জাকির হুসেন কলেজ ও ভাস্করাচার্য কলেজের নির্বাচনে এস এফ আই প্রার্থীরা জয়ী হয়েছেন বলে জানা গেছে। জাকির হুসেন কলেজে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র, ভাস্করাচার্য কলেজের সভাপতি পদে জয়ী হয়েছেন অর্চি বিশ্বাস। তাঁরা দুজনেই এস এফ আই প্রার্থী।
সম্প্রতি দিল্লির চাণক্যপুরীর কাছে বাড়ি ধসে পাঁচ পড়ুয়া সহ সাতজন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।। এই ঘটনার আবহে হোস্টেল তৈরির দাবি জোরদার হয়েছে।
এ বি ভি পি, এন এস ইউ আই প্রমুখের মধ্যে এবার জোর লড়াই হচ্ছে। কঠোর নিরাপত্তা য় ভোট গ্রহণ চলে।
দিল্লি উচ্চ আদালত ফল প্রকাশের পর বিজয় মিছিল ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার পূর্ণ ফলাফল প্রকাশের আশা। এই উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment