Gujrat – ঋণের দায়ে শিশু কন্যাকে হত্যা করে আত্মঘাতী যুবক!

Spread the love

রোজদিন ডেস্ক: গুজরাটের আমরেলি তে পাঁচ বছরের শিশু কন্যা কে হত্যা করে আত্মঘাতী হয়েছেন এক যুবক। কিশোর ধনক ( ৪০) ঋণের দায়ে এই মর্মান্তিক পথ নেন বলে পুলিশ ও আত্মীয় দের অনুমান। স্ত্রী তাঁর বাবার বাড়ি গেছিলেন। ফোনে স্বামী, কন্যার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাই কে পাঠান। তিনি এসে দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোর ধনকের ঝুলন্ত দেহ দেখেন। ঘরে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। ফ্রিজে শিশু টির মৃতদেহ পরম যত্নে রাখা। পাশে কেক। মর্মান্তিক এই ঘটনা য় এলাকায় গভীর শোকের ছায়া। কেন তিনি এই চরম পথ নিলেন পুলিশ তদন্ত করছে। নির্মাণ শিল্পে কর্মরত যুবক সাত লক্ষ টাকা ঋণ নিয়ে তা মেটাতে পারছিলেন না। তাই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*