Delhi University Election – সভাপতি সহ তিন আসনেই জয়ী এ বি ভি পি

কারচুপির অভিযোগ এন এস ইউ আই এর

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হোল আর এস এসের ছাত্র সংগঠন এ বি ভি পি। সভাপতি, সহ সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদের নির্বাচনে তাঁরা তিনটি আদনেই জয়ী হয়েছেন। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।
কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই কোন পদ ই পায় নি। তাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন।
সম্প্রতি দিল্লিতে বাড়ি ভেঙে একাধিক পড়ুয়া র মর্মান্তিক মৃত্যু, নিটে প্রশ্ন ফাঁস নিয়ে সিজেপি র আন্দোলন ইত্যাদি নিয়ে যথেষ্ট চাপে ছিল গেরুয়া শিবির। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তিন টি গুরুত্বপূর্ণ পদ ই তাঁরা দখলে রাখায় গেরুয়া শিবির উল্লসিত।
এবারের জয় তাঁরা বিশেষ তাৎপর্য পুর্ণ মনে করছেন।
সভাপতি পদে জয়ী এ বি ভি পির যশ দাবাস, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রভাবিত এন এস ইউ আই এর বিজয় শঙ্কর মিনা কে দু হাজারের কিছু বেশি ভোটে পরাজিত করেছেন।

ভোটে জয়ী যশ দাবাস বলেন, এই জয় দেশপ্রেম, সম্প্রীতি ও সঙঘের ঐক্যবদ্ধ শক্তির। এন এস ইউ আই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
চাণক্যপুরীর কাছে বাড়ি ভেঙে পড়ুয়া দের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আর যাতে না হয় তাঁরা দেখবেন।
গতবার ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ৩-১ আসনে জয়ী হয়েছিল।
এবিভিপি র অপর জয়ী দুজন হলেন সম্পাদক পদে রিয়া ছাওড়ি ও যুগ্ম সম্পাদক পদে লক্ষ্য রাজ সিং।
সহ সভাপতি হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শকিন। তিনি এন এস আই ইউ এর টিকিট না পেয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সি জে পি নেতা সৌরভ দাস বলেন, বিরোধীরা বিভাজিত ভাবে লড়ায় এবি ভিপি জয়ী হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*